ঢাকা, , ,
ঢাকা, , ,

নোয়াখালী জেলা ক্রিকেট লীগে ফাহাদের প্রথম হ্যাটট্রিক

স্টাফ রিপোর্টার, নোয়াখালী :
নোয়াখালী জেলা ক্রিকেট লীগে প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করে নিজাম উদ্দিন স্পোর্টিং ক্লাবের পেস বোলার ফাহাদ হোসেন।

 

২৯ ফেব্রুয়ারী ২০২৪ বৃহস্পতিবার জেলা শহরের শহীদ ভুলু স্টেডিয়ামে নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও নোয়াখালী জেলা ক্রিকেট উপ-কমিটির ব্যবস্থাপনায় চাটখিল উপজেলা ক্রীড়া সংস্থা বনাম নিজাম উদ্দিন স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলায় ফরহাদ হোসেন এই হ্যাটট্রিকের গৌরব অর্জন করে।

 

খেলায় টসে জয়লাভ করে চাটখিল উপজেলা ক্রীড়া সংস্থা ব্যাটিং করার সিদ্ধান্তে প্রথমে মাঠে নেমে ১৭৯ রান সংগ্রহ করে। জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে মাঠে নেমে নিজাম উদ্দিন স্পোর্টিং ক্লাব ১০৬ রানে অলআউট হয়। এতে চাটখিল উপজেলা ক্রীড়া সংস্থা ৭৩ রানে জয়লাভ করেন।

খেলা শেষে নিজাম উদ্দিন স্পোর্টিং ক্লাবের পেস বোলার ফাহাদ হোসেনের হাতে প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন ও তৌফিক এলাহি নাবিলের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন।

 

এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি নোয়াখালীর সাধারণ সম্পাদক ও জেলার সাবেক ক্রিকেটার মো. সহিদুল ইসলাম, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহেদুল করিম কিরণসহ ক্রীড়া সংস্থার সদস্য, ক্রিকেটার, ক্রীড়া প্রেমিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com