ঢাকা, , ,
ঢাকা, , ,

রাজধানীর যেসব এলাকায় আজ ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনে প্রয়োজনীয় কাজের জন্য আজ (রোববার) রাজধানীর বেশ কিছু এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

রোববার (৩১ মার্চ) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে বলা হয়, রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা খিলগাঁও, নন্দীপাড়া, বাসাবো, মাদারটেক, গোড়ান, সিপাহীবাগ, রামপুরা, বনশ্রী, মুগদা এবং মান্ডা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com