ঢাকা, , ,
ঢাকা, , ,

আল জায়ানির চেয়ারম্যানের সঙ্গে চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাহরাইনের আল জায়ানি ইনভেস্টমেন্টের অনারারি চেয়ারম্যান খালিদ রাশিদ আল-জায়ানির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস।

সোমবার (২২ এপ্রিল) আল জায়ানি ইনভেস্টমেন্টের অনারারি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মানামার বাংলা‌দেশ দূতাবাস জানায়, বৈঠকে তারা বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য প্রসারসহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এর আগে, গত রোববার বাহরাইনে নিযুক্ত শ্রীলংকান রাষ্ট্রদূত উইজেরত্নে মেন্ডিসের সঙ্গে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স সৌজন্য সাক্ষাৎ ক‌রেন।

ওই বৈঠকে তারা দুদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়নসহ অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com