ঢাকা, , ,
ঢাকা, , ,

চট্টগ্রাম থেকে বিমানের হজ ফ্লাইট উদ্বোধন

চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) ভোরে বিমানের ডেডিকেটেড হজ ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হজযাত্রীদের নিয়ে পবিত্র মদিনাতে যাত্রা করে। ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটে ৩৯৮ জন যাত্রী মদিনাতে যাত্রা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক বিপণন ও বিক্রয় মোহাম্মদ সালাউদ্দিন, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ, বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম।

এছাড়া ওই অনুষ্ঠানে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব), শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা হজযাত্রীদের কাছে দোয়া চান এবং চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটে যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার নিশ্চয়তা দেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com