ঢাকা, , ,
ঢাকা, , ,

কালভার্ট নির্মাণের দাবিতে ৩ রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ৬১ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ায় মিনি কালভার্ট নির্মাণের দাবিতে একসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তরুণ নেতারা।

বুধবার (২৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলোশিপে অংশ নেওয়া এসব তরুণ নেতৃবৃন্দ এই সম্মেলনে অংশ নেন।

এসময় তারা ঝুঁকিমুক্ত পথচারী পারাপারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬১ নং ওয়ার্ডের নয়াপাড়া আবেদীন ভবন সংলগ্নে জিয়া সরণি মিনি কালভার্ট নির্মাণ করার জন্য একযোগে কাজ করা আহ্বান জানান।

আয়োজকরা বলেন, তারা গত মে মাস থেকে হতে ‘জিয়া সরণি মিনি কালভার্ট নির্মাণ’ বিষয়ে অ্যাডভোকেসি কার্যক্রম শুরু করেন। যা ৬১ নং ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের দাবি। এই কার্যক্রমের আওতায় ফেলোরা পারস্পরিক ও নিজ নিজ দলের স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় দক্ষিণ সিটি কর্পোরেশনের নয়াপাড়া নাগরিকদের সঙ্গে কালভার্ট নির্মাণের বিষয়ে বিভিন্ন স্থানে কথা বলেন এবং সমস্যা সমাধানে স্থানীয়দের কাছ থেকে প্রায় তিনশ গণস্বাক্ষর সংগ্রহ করেন।

ইউএসএআইডির অর্থায়নে এবং আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এই তরুণ নেতারা ইয়ং লিডার ফেলোশিপ (ওয়াইএলএফপি) প্রোগ্রামে ২৪তম ব্যাচে অংশ নিয়েছেন। এই ফেলোশিপ কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় সমস্যা সমাধানে ভিন্ন ভিন্ন দলের হলেও তারা একসঙ্গে কাজ করছেন বলেও তারা জানান।

তারা আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬১নং ওয়ার্ডের এই মিনি কালভার্টটি নির্মাণে খুবই জরুরি হয়ে পড়েছে। মানুষ এখানে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে। এছাড়াও এলাকাবাসীর বিভিন্ন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীকে এই দুর্ভোগের হাত থেকে রক্ষার জন্য মিনি কালভার্টটি খুবই জরুরি।

এসময় বাংলাদেশ যুব মহিলা লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেহেনা আক্তার আশা, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সালেহা আক্তার, যুবদলের সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আফসানা ইয়াসমিন, জাতীয় ছাত্র সমাজ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জুবায়ের আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা, বাংলাদেশ ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা সম্পাদক মো. নুর আল আমিন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com