ঢাকা, , ,
ঢাকা, , ,

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সায়েদাবাদে বিআরটিএর সচেতনতামূলক রোড শো

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় সচেতনতামূলক রোড শো ও প্রচারাভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো-২ সার্কেল।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সায়েদাবাদ বাস টার্মিনালের হুজুরবাড়ি গেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্ল্যাকার্ড প্রদর্শন, চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি গণপরিবহন, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। এ সময় সড়ক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

 

কর্মসূচিতে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরীসহ সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, মোটরযান মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতা বাড়ানো এ কর্মসূচির মূল লক্ষ্য। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং প্রত্যেকের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com