ঢাকা, , ,
ঢাকা, , ,

খালেদা জিয়ার সঙ্গে ছবি তুলতে গিয়ে যুবক গ্রেপ্তার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ছবি তুলতে যাওয়া সুজন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে বিনা অনুমতি প্রবেশের চেষ্টা করে। পরে খবর পেয়ে ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ভাটারা থানা সূত্রে জানা যায়, সুজন শনিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের কেবিনে প্রবেশ করতে চেয়েছিলেন। তবে এতে তিনি কারও অনুমতি নেননি। জিজ্ঞাসাবাদে সুজন পুলিশকে জানায়, সে খালেদা জিয়ার সঙ্গে একটি ছবি তুলতে চেয়েছিলেন।

এ বিষয়ে রোববার (২৪ ডিসেম্বর) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, সুজনকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আজ আদালতে পাঠানো হয়েছে।

এমএসি/এমএ

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com