ঢাকা, , ,
ঢাকা, , ,

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চার প্রতিনিধির সঙ্গে বৈঠকে আইজিপি

সামান্য কারণে বিভাগীয় মামলা, বেআইনি আদেশ না শোনা, ডোপ টেস্টের নামে ফাঁদ, ছুটি না দেওয়ায় তর্ক করাসহ নানা কারণে গত ১৫ বছরে চাকরিচ্যুত হওয়া হাজারো পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন পুলিশ সদর দপ্তরের সামনে। সদর দপ্তরের প্রধান ফটকসহ দুটি গেইট বন্ধ করে আইজিপিসহ সব কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন তারা।

রোববার (১৮ আগস্ট) দুপুর ১২টা থেকে অবস্থান নেন তারা। এরপর সন্ধ্যা ৭টার দিকে পুলিশ সদর দপ্তরের ভেতর থেকে চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সেটি মেনে নেওয়া হলে আন্দোলনরত পুলিশ সদস্যদের পক্ষ থেকে চারজন সমন্বয়ক দায়িত্ব নিয়ে ভেতরে প্রবেশ করেন। সর্বশেষ খবর অনুযায়ী আইজিপির সঙ্গে তাদের বৈঠক চলছে।

সরেজমিনে দেখা যায়, বিকেল থেকে পুলিশ সদর দপ্তরের সামনের সড়কের দুই লেন বন্ধ করে বিক্ষোভ ও স্লোগান দিচ্ছেন চাকরিচ্যুতরা। এতে করে পুলিশ সদর দপ্তরের সামনে সড়কে যান চলাচল স্থগিত হয়ে যায়।

এ সময় চাকরিচ্যুত পুলিশ সদস্যরা স্লোগান দেন- আমার পোশাক ফিরিয়ে দে, নইলে বিষ কিনে দে; কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না তা হবে না; নির্বাহী আদেশে জব দিতে হবে, এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে; হই হই রই রই, বেনজীর গেলো কই; হই হই রই রই, মামুন গেলো কই; হই হই রই রই, হারুন গেলো কই; হই হই রই রই বিপ্লব-বাতেন গেলো কই; স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com