ঢাকা, , ,
ঢাকা, , ,

মানিকছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ

মোকতাদের হোসেন, মানিকছড়ি,খাগড়াছড়ি  :
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সিন্দুকছড়ি সেনা জোন ।

 

২৭ জুন ২০২৩ মঙ্গলবার বিকালে রাজবাড়ি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে উপজেলার ৫০ জন হতদরিদ্র ও অসহায় নারী/পুরুষ ব্যক্তির পরিবারে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ উপহার হিসেবে পোলাও চাল, নুডুলস প্যাকেট, পেয়াজ, আলু , চিনি, সয়াবিন তেল , লবন , ডাল , সেমাই প্যাকেট সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ১৭ জন দরিদ্রের হাতে নগদ ৩০০ টাকা হারে অনুদান বিতরণ করা হয়।

 

 

গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের আয়োজনে এই খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি। এ সময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com