ঢাকা, , ,
ঢাকা, , ,

শরীয়তপুর সুরেশ্বর দরবার শরীফের অনুসারীদের ঈদুল আযহা উদযাপন

নিজস্ব প্রতিনিধি:  সুরেশ্বর দরবার শরীফের অনুসারী ৩০ গ্রামের কিছু সংখ্যক মানুষ ঈদুল আযহা উদযাপন করেছেন। প্রতিবছরের ন্যায় সৌদি আরবের সঙ্গে মিল রেখেই তারা ঈদুল আযহা উদযাপন করে।

বৃহস্পতিবার (২৮ জুন ) সকাল পৌনে ১০টায় শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নে সুরেশ্বর দরবার শরীফ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষ বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

 

সুরেশ্বর দরবার শরীফের গদীনশীল পীর ছৈয়দ শাহ নুরে কামাল নুরী এর ভাই ছৈয়দ শাহ নুরে বেলাল নুরী ঈদের নামাজে ইমামতি করেন।

সুরেশ্বর দরবার শরীফের গদীনশীল পীর ছৈয়দ শাহ নুরে কামাল নুরী বলেন, আমরা আরবি তারিখ ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখেই ঈদ পালন করি। সৌদি আরবসহ পৃথিবীর আরো অনেক রাষ্ট্রে আজকে ইদুল আযহা। তাই আমরা চাঁদের সাথে মিল রেখে সকাল পৌনে ১০টায় ঈদুল আজহার নামাজ আদায় করেছি।

এছাড়া জেলাসহ দেশের বিভিন্ন স্থানে থাকা দরবার শরীফের মুরিদরা জামাতের সাথে ঈদের নামাজ আদায়ের জন্য দরবার শরীফে আসে। দরবার শরীফের গ্রামের মানুষ ঈদুল ফিতর উদযাপন ও জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৩০টি গ্রামে থাকা দরবার শরীফের মুরিদরাও একই সময়ে ঈদের নামাজ আদায় করেছেন। 

দরবার শরীফের অনুসারীরা প্রায় শত বছরের অধিক সময় ধরে মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করে আসছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com