ঢাকা, , ,
ঢাকা, , ,

পুতিনের পতনের ক্ষণগণনা শুরু হয়েছে: কিয়েভ

ওয়াগনারের বিদ্রোহের মধ্য দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পতনের ক্ষণগণনা শুরু হয়েছে। এমনটাই মনে করছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সবচেয়ে কাছের উপদেষ্টা অ্যান্দ্রি ইয়ারমাক এ মন্তব্য করেছেন। কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয় ক্ষণগণনা (পুতিনের) শুরু হয়ে গেছে।’

অ্যান্দ্রি ইয়ারমাক বলেন, ‘২০১৪ সাল থেকে ইউক্রেন যা দেখে আসছে, তা পুরো বিশ্বেরই প্রতিচ্ছবি। রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্র, দেশটির নেতা একজন অযোগ্য ব্যক্তি। বাস্তবতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এ দেশের সঙ্গে বিশ্বের সম্পর্ক রাখাই প্রায় অসম্ভব।’

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের বেশ কয়েক জন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তারা মনে করছেন ওয়াগনারের মধ্য দিয়ে রুশ প্রশাসনের পতন শুরু হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশটি ইউক্রেন আক্রমণ করে। আর সেটিই তাদের পতনের মূলে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com