ঢাকা, , ,
ঢাকা, , ,

বাফুফে ভবনে সাবিনাদের ঈদ

বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবলাররা ঈদ করছেন ভারতের ব্যাঙ্গালোরে। অন্য দিকে নারী ফুটবলাররা ঈদ করলেন বাফুফে ভবনে। জুলাইয়ে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ থাকায় নারী ফুটবলাররা এবার ঈদের ছুটি পাননি। 

নারী ফুটবলারদের বাফুফে ভবনে ঈদ উদযাপন নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক ঈদ ভবনে কাটিয়েছেন সাবিনা-কৃষ্ণা ও তাদের অনুজরা৷ ঈদের দিন অনেক সময় অনুশীলনও করেছেন তারা। আজ অবশ্য তাদের অনুশীলন ছিল না৷

সাম্প্রতিক সময়ে নারী ফুটবল নিয়ে বাফুফে নানা সমালোচনার মধ্যে ছিল। সেই সমালোচনা পাশ কাটিয়ে আসন্ন জুলাই উইন্ডোতে সাবিনাদের মাঠে ফেরানোর চেষ্টা বাফুফের।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com