ঢাকা, , ,
ঢাকা, , ,

জীতু কমলের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা অভিনেত্রীর

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জীতু কমলের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী নবনীতা দাস। করোনা মহামারির আগেই সাত পাকে বাঁধা পড়েন তারা।

জীতু কমল ও অভিনেত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে, বেড়েছে মতের অমিলও। তিনমাস আগেই বিচ্ছেদের জন্য শুরু হয়েছে আইনি প্রক্রিয়া, অবশেষে বিচ্ছেদের কথা ঘোষণা করেন অভিনেত্রী। ইতোমধ্যে জীতুর রামগড়ের বাড়ি ছেড়ে গত তিন মাস ধরে আলাদাই আছেন তারা। তবে নবনীতা বিচ্ছেদের ঘোষণা করলেও জীতুর গলায় অন্যসুর।

এক সাক্ষাৎকারে জীতু তার বিবাহ বিচ্ছেদ সম্পর্কে বলেন, ‘ও অনেকটাই ছোট, আমার থেকেও অনেকটা ছোট। আমি ওর ইমোশনের মূল্য দিই, ওকে কেয়ারও করি। আমি বরাবরই ওকে যত্নে রাখি, সেটাই রাখার চেষ্টা করব আগামীতেও। ও খুবই স্পেশাল। আর যদি কখনও ওর কোনো সাহায্য বা সাপোর্ট দরকার হয়, আমি সবসময় পাশে আছি। আমাদের সম্পর্কটাকেও আমি শ্রদ্ধা করি ও তার যথাযথ মূল্য দিয়ে থাকি। একসঙ্গে অনেকটা সময় থাকার পর কেউই তার পার্টনার সম্পর্কে খারাপ ভাবতে পারে না। আমিও ওর ব্যাপারে কোনো অসম্মানজনক কিছু ভাবতেও পারি না। আমার স্ত্রী অনেকটাই ছোট ও ইমোশনাল। আমি এটাকে শ্রদ্ধা করি।’

ছোটপর্দা থেকেই তাদের আলাপ ও প্রেমের শুরু। করোনা অতিমারির আগেই সাত পাকে বাঁধা পড়েন তারা। সম্প্রতি জুটি হিসেবে একটি রিয়ালিটি শোয়েও অংশ নেন তারা। কিন্তু হঠাৎ ছন্দপতন। বৃহস্পতিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিচ্ছেদের কথা প্রকাশ করেন অভিনেত্রী।

পোস্টে নবনীতা লেখেন, ‘টেবিলে আর দুটো করে প্লেট থাকবে না… একজনের জন্য বানানো গ্রিন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবে না… টাওয়াল শেয়ার হবে না, সান স্ক্রিন ভাগাভাগি হবে না… কিছুই আর একসাথে হবে না… তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতোমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম পে সবটাই শিখিয়ে দিয়েছ… লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিল..তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভালো নেই… প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায়ের ইতিটা নয় এইভাবেই হোক… ভালো থাকো জীতু কমল’।

অন্যদিকে নবনীতার এই পোস্টের পরেই একটি পোস্ট করেন জীতু। সেই পোস্টে তিনি একটি পুরোনো পোস্ট শেয়ার করেন। পাশাপাশি তিনি লেখেন, ‘তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলে রাখব… আগামীতে তাই করব, বাচ্চা বউ’।

অভিনেতার পোস্টেই পরিষ্কার তিনি মোটেও সম্পর্ক ভাঙতে চান না। বরং সব সমস্যা মিটিয়ে নেওয়ারই আভাস দেন অভিনেতা।

প্রসঙ্গত, সম্প্রতি লন্ডনে কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ছবির শ্যুটিং করতে যাওয়ার কথা জীতু কমলের। শ্রাবন্তীর সঙ্গে তার নতুন ছবির ঘোষণা করেছেন সম্প্রতি। কিছু দিন আগেই হয়ে গেল ছবির মহরৎ। অন্য দিকে নবনীতা শুরু করেছেন নতুন সিরিয়াল ‘বিয়ের ফুল’।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com