ঢাকা, , ,
ঢাকা, , ,

নবাববাড়ী পুকুরে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

পুরান ঢাকার নবাববাড়ী পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া বিভাগের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন ঢাকা পোস্টকে জানান, দুপুরে নবাববাড়ী পুকুরে সাঁতার কাটতে গিয়ে একজন নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট এসে বিকেল ৪টা ৪ মিনিটে তার মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, মৃত যুবকের নাম মাইনুল হাসান রিফাত। তার বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছরের মতো। মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com