ঢাকা, , ,
ঢাকা, , ,

বিশ্বের চতুর্থ বৃহত্তম ব্যাংক হচ্ছে ভারতের এইচডিএফসি

বাজারদরের দিক থেকে বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্যাংকের তালিকায় নাম উঠছে ভারতের ভারতের এইচডিএফসি ব্যাংকের। এইচডিএফসি ব্যাংক লিমিটেড এবং হাউজিং ডেভলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন একীভূত হওয়ার পর বিশ্বের সবচেয়ে মূল্যবান ব্যাংকের তালিকায় চতুর্থ স্থানে উঠছে এইচডিএফসির নাম।

এইচডিএফসির ওপরে থাকছে- জেপি মর্গ্যান চেজ, আইসিবিসি আর ব্যাংক অব আমরিকা।

দুই সংস্থার সংযুক্তির ফলে যে নতুন সংস্থা তা ৮,৩০০টি শাখা থেকে প্রায় ১২ কোটি গ্রাহককে পরিষেবা দেবে। বিশ্বের সর্বোচ্চ মূল্যবান ব্যাংকগুলোর তালিকায় এইচডিএসি ব্যাংক পেছনে ফেলছে চীনের দুই সংস্থা এগ্রিকালচারাল ব্যাংক এবং কনস্ট্রাকশন ব্যাংককে।

এইচডিএফসি ব্যাংকের এই সংযুক্তিকরণ বিনিয়োগকারীর জন্য অনেকাংশে তাৎপর্যপূর্ণ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com