ঢাকা, , ,
ঢাকা, , ,

চৌদ্দগ্রামে রাজ মিস্ত্রির লাশ উদ্ধার

চৌদ্দগ্রামে রাজ মিস্ত্রির লাশ উদ্ধার
জালাল আহমেদের ফাইল ছবি

চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে জালাল আহমেদ (৪২) নামের এক রাজ মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

৮ জুলাই ২০২৩ , শনিবার সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া এলাকার স্বরাজ চৌধুরী মাছের প্রজেক্ট থেকে উদ্ধার করা হয়। জালাল একই ইউনিয়নের আবদুর রহমানের ছেলে। তিনি গত শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। তার এন আই ডি কার্ড সহ নিখোঁজ সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

 

জালাল আহমেদের স্ত্রী রোমানা বেগম বলেন, প্রতিদিনের মতো শুক্রবার সকালে নাস্তা খেয়ে ঘর থেকে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। শুক্রবার রাতেও বাড়িতে না আসায় আমরা চিন্তিত হয়ে পড়ি। আত্মীয় স্বজনের বাড়িতে খবর নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজন নিখোঁজ হওয়ার খবরটি পোষ্ট করা হয়। শনিবার সকালে লোক মারফতে জানতে পারি স্বরাজ চৌধুরী মাছের প্রজেক্টের পাশে পানিতে একটি লাশ ভাসছে। পরে পরিবারের লোকজন গিয়ে জালাল আহমেদের লাশটি সনাক্ত করেন।

 

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা লাশ উদ্ধারের বিষয়ে বলেন, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং হাতের মুষ্ঠিতে কিছু কচুর লতি ছিল। কোন অভিযোগ না থাকায় জালাল আহমেদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com