ঢাকা, , ,
ঢাকা, , ,

চট্টগ্রামের হাটহাজারিতে চকরিয়ার ডাকাত সর্দার গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারিতে চকরিয়ার ডাকাত সর্দার গ্রেফতার
র‌্যাব-৭ এর কাছে আটককৃত ডাকাত সর্দার ফরিদ

চকরিয়া , চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারি থেকে ডাকাতি,অস্ত্র ও হত্যা প্রচেষ্টা সহ ১৪ টি মামলার পলাতক আসামী, চকরিয়ার ডাকাত সর্দার ফরিদুল ইসলাম ওরফে ফরিদ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

 

 

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে গত ৬ জুলাই গ্রেফতার করলেও শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। ফরিদ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার জনৈক নুরুল হুদার পুত্র। গ্রেফতারের পর উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে নিজেকে মামলাগুলোর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে বলে র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয়েছে।

 

 

র‌্যাব-৭ সুত্রে জানায়, সে কক্সবাজার জেলা সহ পার্শ্ববর্তী জেলাসমূহে ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে আসছে। এছাড়া সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ছদ্মনামে কক্সবাজার সহ বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচয়ে আত্মগোপন করে ছিল। সর্বশেষ সে চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকায় আত্মগোপন করে।

 

মামলার নথিপত্র পর্যালোচনা করে সংস্থাটির কর্মকর্তারা জানান, আসামীর বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যার চেষ্টা, এবং অস্ত্র আইনের মামলা সহ সর্বমোট ১৪ টি মামলার তথ্য পাওয়া যায়। যার মধ্যে কক্সবাজার জেলার চকরিয়া থানায় ১৩ টি এবং বান্দারবান জেলার লামা থানায় ১টি। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com