ঢাকা, , ,
ঢাকা, , ,

বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে হাতির শাবকের মৃত্যু

বাঁশখালী , চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালীতে পূর্ব চাম্বল পাহাড়ি এলাকায় টিলা থেকে পড়ে ধুইল্লা ঝিরী নামক স্থানে একটি বন্য হাতির শাবক মৃত অবস্থায় উদ্ধার করেছে বন বিভাগ।

 

৮ জুলাই ২০২৩ , শনিবার সকাল দশটার দিকে স্থানীয়দের মাধ্যমে বাঁশখালী বন্য প্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ খবর পেয়ে মৃত হাতিটি উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে খাবারের সন্ধানে এসে কোন এক সময় হাতিটির মৃত্যু হয়েছে।

 

স্থানীয় ইউপি সদস্য নুর আলম জানান, পূর্ব চাম্বল পাহাড়ি এলাকায় বন্য হাতিরা খাবারের সন্ধানে এসে লোকালয়ে ঢুকে পড়ে এবং বসতবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতিসাধন করে। এই মৃত হাতিটিও দল ছেড়ে খাবার খুঁজতে গিয়ে উঁচু পাহাড়ের টিলা থেকে পড়ে গিয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপণ নন্দী জানান, চাম্বলে মারা যাওয়া বাচ্চা হাতিটির ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে হাতিটির মৃত্যুর কারণ জানা যাবে। তবে হাতির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

 

জলদী ও চুনতি অভয়ারণ্য রেঞ্জ এবং বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, পূর্ব চাম্বল পাহাড়ের ঢালু থেকে পড়ে বাচ্চা হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। হাতিটির বয়স আনুমানিক দেড় বছর হতে পারে। হাতিটির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ময়না তদন্তের নমুনা সংগ্রহের পর হাতিটি মাটিচাপা দেয়া হয়েছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com