ঢাকা, , ,
ঢাকা, , ,

জিম আফ্রোর উদ্বোধনী ম্যাচে মাঠে নামছেন তাসকিন

বহুল আলোচিত জিম-আফ্রো টি-টেনের সূচি প্রকাশিত হয়েছে। জিম্বাবুয়ের এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে দল পেয়েছেন তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম। প্রথম ম্যাচেই ইরফান পাঠানের হারারে হারিকেন্সের মুখোমুখি হবে তাসকিন আহমেদের বুলাওয়ে ব্রেভস।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ২০ জুলাই শুরু হবে টুর্নামেন্টটি। ২৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে জিম্বাবুয়ের এই আসরের। সবগুলো ম্যাচই জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত হবে। মোট ৫টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।

টুর্নামেন্টটি নিয়ে বেশ উচ্ছ্বসিত জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর ম্যাকোনি। তিনি বলেন, ‘জিম সাইবার সিটি জিম আফ্রো টি-টেনের সময়সূচী ঘোষণা দেশে উত্তেজনার মাত্রা বাড়িয়েছে। প্রথম বলটি দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। এটি একটি দুর্দান্ত টুর্নামেন্ট হবে এবং আমি নিশ্চিত জিম্বাবুয়ের মানুষ খোলামনে উচ্চমানের ক্রিকেটকে উন্মুক্ত মনে স্বাগত জানাবে।’

টি-টেনের প্রতিষ্ঠাতা নওয়াব শাহজি উল-মুলক বলেন, ‘আমরা এই সময় সূচি ঘোষণা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি। কারণ, এটি একটি যুগান্তকারী মুহূর্ত উপহার দেবে। আমরা হারারে জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে একই রকম আশা করি।’

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com