ঢাকা, , ,
ঢাকা, , ,

ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে মানিকছড়িতে সমন্বয় ও মতবিনিময় সভা

মোঃ মোকতাদের হোসেন ,মানিকছড়ি , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩ নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১১ জুন ২০২৩ ,মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীর সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় সমন্বয় ও মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম, মানিকছড়ি সার্কেল এ.কে.এম কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ অফিসার ইনচার্জ (ওসি) মো. আনচারুল করিম সহ সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী, সাধারণ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

 

এখন পর্যন্ত নির্বাচনী মাঠে সকল প্রার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকলেও হঠাৎ কেউ যেন ঘোলাটে করতে না পারে সেদিকে সকলের সুনজর কামনা করে বক্তারা বলেন, কেউ নির্বাচনী আচরণবিধি অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থীর সহযোগিতার পাশাপশি শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসনের সকল প্রস্তুতি রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র সহ সকল ভোট কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com