ঢাকা, , ,
ঢাকা, , ,

বারইয়ার হাট পৌরসভায় মশক নিধন অভিযান

মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে।

 

১২ জুলাই ২০২৩, বুধবার দুপুরে পৌর এলাকায় অভিযানের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম।

 

এ সময় অন্যান্যদের মধ্যে ওয়ার্ড কাউন্সিলর আরিফ উদ্দিন মাসুদ, রফিকুজ্জামান বাবুল, পৌর নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা, নির্বাহী প্রকোশলী সমর মজুমদার, উপ-সহকারী প্রকোশলী মনিরুল ইসলাম, প্রধান সহকারী আবদুল হক চৌধুরী উপস্থিত ছিলেন ।

 

পৌরসভার মেয়র মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রত্যেক বছরের ন্যায় পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। ডেঙ্গু মশা নিধনের জন্য ওষুধ ছিটানোর পাশাপাশি সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মশক নিধন কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে পরিচালনা করা হবে। ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন বারইয়ারহাট পৌরসভা গড়তে তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com