ঢাকা, , ,
ঢাকা, , ,

চিঠির সঙ্গে ম্যাক্রোঁর কাছে পাঠানো হলো কাটা আঙুল

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কাছে একটি চিঠির সঙ্গে কাটা আঙুল পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকারি কৌঁসুলিরা এই তথ্য জানিয়ে বলেছেন, প্রেসিডেন্ট প্রাসাদের ঠিকানায় আসা চিঠিতে একটি আঙুলের সামনের অংশ পাওয়া গেছে। এই ঘটনার পর তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তারা।

চলতি সপ্তাহের শুরুর দিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয়ের কর্মীরা বিভৎস এই ঘটনার মুখোমুখি হয়েছেন। তারা এলিসি প্রাসাদের ঠিকানায় আসা একটি চিঠির সঙ্গে আঙুলের খণ্ডাংশ পেয়েছেন। ফরাসি সাময়িকী ভ্যালিয়ার্স অ্যাকুচুয়েলেস এই ঘটনার বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে।

নাম প্রকাশ না করার শর্তে ঘটনার তদন্তের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, চিঠিটি যিনি পাঠিয়েছেন কাটা আঙুল তারই বলে ধারণা করা হচ্ছে। তিনি (চিঠির প্রেরক) মানসিক সমস্যায় ভুগছেন।

প্যারিসে এলিসি প্রাসাদের ঠিকানায় প্রত্যেক দিন এক হাজার থেকে দেড় হাজার চিঠি ও ই-মেইল আসে। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে নাগরিকরা তাদের চিন্তা-ভাবনা ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা জানান। এলিসি প্রাসাদের ৭০ জনের কর্মীর একটি দল প্রত্যেক দিন এসব চিঠি নিয়ে কাজ করেন।

জনগণের চিন্তাভাবনার বিষয়ে জানতে ম্যাক্রোঁ চিঠিগুলো পর্যবেক্ষণ করেন। অনেক সময় তিনি হাতে লিখে কারও কারও চিঠির জবাবও দেন।

  তবে আঙুলের বিষয়ে জানতে ম্যাক্রোঁর কার্যালয়ের সাথে যোগাযোগ করা হলেও কোনও প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সূত্র : এএফপি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com