ঢাকা, , ,
ঢাকা, , ,

ভারত বিশ্বকাপে ‘বড় নম্বর’ চান সাকিব

বিশ্বকাপের মঞ্চ রাঙানোর স্বপ্ন সব খেলোয়াড়েরই থাকে। আর যারা বিশ্বমঞ্চে পারফর্ম করতে পারেন তারা হয়ে যান সবচেয়ে বড় সুপারস্টার। সে হিসেবে বিশ্বকাপের বড় তারকা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও। গেল ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে ৬০৬ রানের পাশাপাশি ১১ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরার দৌড়েও ছিলেন তিনি। 

ইংল্যান্ড বিশ্বকাপে সাকিবের পারফরম্যান্স এখনো ঘুরে ফিরে আসে। দরজায় কড়া নাড়ছে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। এবারের মঞ্চ ভারত, যেখানে রয়েছে সাকিবের অবাধ বিচরণ। আইপিএল খেলায় ভারতের সব মাঠই সাকিবের কাছে অতিপরিচিত। তবে এবারের বিশ্বকাপে সাকিবের চাওয়া পাওয়া আরও বড়। ইংল্যান্ড বিশ্বকাপের মতোই রূপকথার পারফর্ম উপহার দিতে চান দর্শকদের।

আজ বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে স্পষ্ট করে অবশ্য ভারত বিশ্বকাপের বিষয়ে কিছু বলেননি তিনি, তবে জানিয়েছেন বড় নম্বর প্রয়োজন তার। সাকিব বলছিলেন, ‘ওরকম কোনো নম্বর নেই, যেটা আমি চাই। তবে বিশ্বকাপ এলে অবশ্যই চাই বড় বড় নম্বর যেন হয়।’

সাকিব আরও বলেন, ‘লক্ষ্য আসলে জানি না…বিশ্বকাপ পর্যন্ত চেষ্টা করব যত বেশি অবদান রাখতে পারি এবং তখন পরের ধাপের পরিকল্পনা করতে পারব।’

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট নিজের ১৪ হাজার রান এবং ৬০০ উইকেট নিয়ে সাকিব বলছিলেন, ‘যে কোনো মাইলফলকই অবশ্যই প্রেরণা জোগায়। এরকম কিছু হলে তো অবশ্যই নিজের কাছে ভালো লাগবে, আরও বেশি প্রেরণা কাজ করে ভালো করার জন্য। তবে আল্টিমেটলি কতটা ভালো লাগতে পারে, এটা হয়তো অবসরের পর বুঝতে পারব। তবে আমি যেটা সবসময় বলে থাকি যে, দলের জন্য অবদান রাখতে চাই এবং যেহেতু দুটি দিক আমার আছে (ব্যাটিং ও বোলিং) এবং দুই দিকে অবদান রাখতে পেরেছি, এটা অবশ্যই আমার কাছে ভালো লাগার একটা জিনিস।’

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com