ঢাকা, , ,
ঢাকা, , ,

লোগাং উচ্চ বিদ্যালয়ে পুষ্টি মেলা অনুষ্ঠিত

 পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি :
জেলার পানছড়ি উপজেলার সীমান্ত এলাকার লোগাং উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি আইডিএফ – লিন পরিচালিত পুষ্টি মেলার আয়োজন করে।

 

১৩ জুলাই ২০২৩ বৃহস্পতিবার পুষ্টি উপাদান বিষয়ক জন সচেতনতায় দিনব্যাপি বিদ্যালয় মাঠে পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় স্বাস্থ্য সচেতনতায় পুষ্টির প্রাপ্তিতা বিভিন্ন ফলমুল,শাকসব্জি প্রদর্শণ ,নিজেদের প্রাথমিক চিকিৎসা উপকরন, পুষ্টির ঘাটতি কিভাবে পুরণ করা যায় তার প্রদর্শনী ও স্বাস্ব্য সেবায় সহযোগী স্টল বসানো হয়।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা ও আইডিএফ -লিন প্রজেক্ট ম্যানেজার আলো প্রিয় চাকমা মেলার উদ্ভোধন করেন।

 

এ সময় অন্যান্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা , আনন্দ জয় চাকমা, লিডারশীপ টু এনসিউর এড– কুয়েট নিউট্রিশান ( লিন) প্রকল্পের জেলা টেকনিক্যাল কো অর্ডিনটর শ্বাসতী চাকমা , লোগাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত প্রকাশ চাকমা, লিন প্রকল্পের উপজেলা কো -অর্ডিনেটর ডরথী চাকমা , পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান অলি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগন উপস্থিত ছিলেন।

 

মেলায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে মানবদেহে পুষ্টির প্রয়োজনীয়তা, পুষ্টি জ্ঞান, বয়স ভেদে পুষ্টির চাহিদা , কোন খাদ্য কিভাবে খেলে সঠিক পরিমান পুষ্টি উপাদান পাওয়া যায় , মা ও শিশুর পুষ্টি বিষয়ে বিষদ আলোচনা করেন।

 

 

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com