ঢাকা, , ,
ঢাকা, , ,

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু

সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৩টা ৪০ মিনিটে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচি শুরু হয়। এ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী এবং সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

dhakapostপরে একটি র‍্যালি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট থেকে শাহবাগ, এলিফ্যান্ট রোড, মিরপুর রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে শেষ হওয়ার কথা আছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com