ঢাকা, , ,
ঢাকা, , ,

লঙ্কা থেকে ডাক পেলেন শরীফুলও

আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন শরিফুল ইসলাম। সোমবার তাওহিদ হৃদয় ও তাসকিন আহমেদের পর বাঁহাতি এই পেসারও প্রস্তাবটি পেয়েছেন লঙ্কান লিগ খেলার। এ নিয়ে বাংলাদেশ থেকে ৫ম খেলোয়াড় হিসেবে এলপিএল খেলার প্রস্তাব পাওয়া গিয়েছে।  

বাঁহাতি পেসার শরিফুলকে ডাক দিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্রের অপেক্ষায় আছেন তিনি। ক্রিকেট বোর্ড অনাপত্তিপত্র (এনওসি) দিলেই শ্রীলঙ্কায় উড়াল দেবেন শরিফুল।

 

এরপরেই বিকেলে জানা যায়, বর্তমান চ্যাম্পিয়ন জাফনার রাডারে আছেন বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। তাকে অনাপত্তিপত্র দিতে প্রস্তুত বিসিবি। রাতে জানা যায়, শরিফুলকে দলে নিতে আগ্রহী টুর্নামেন্টের বর্তমান রানার-আপ কলম্বো স্ট্রাইকার্স।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩০ জুলাই শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত চলবে এলপিএল এর এবারের আসর। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। যদিও এই সময়ে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।

ক্যাম্প চলাকালে শরিফুল, তাসকিনদের অনাপত্তিপত্র দেয়া হবে কিনা তা নিয়ে এখনই নিশ্চিত করেনি বোর্ড। সাকিব বর্তমানে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলছেন। সেখান থেকে যোগ দিবেন এলপিএলে। জাতীয় দলের বাইরে থাকা মিঠুনের জন্যও অনাপত্তিপত্র নিয়ে সমস্যা নাই। বাকিদের ব্যাপারেও খুব দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com