ঢাকা, , ,
ঢাকা, , ,

‘শিক্ষার্থীদের জিম্মি করে কোনো রাজনৈতিক ফায়দা নিবেন না’

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের জিম্মি করে কোনো রাজনৈতিক দল কোনো ধরনের অসাধু ফায়দা লুটানোর চেষ্টা যাতে না করে সেজন্য আমি আবেদন জানাচ্ছি।

তিনি শনিবার (২৯ জুলাই) দুপুর আড়াইটায় সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এমনিতেই করোনার কারণে শিক্ষার্থীরা অনেকটা পিছিয়ে গেছে। এখন আমরা এই সমস্যাটা কাটিয়ে উঠেছি। এখন আমরা নভেম্বরের মধ্যে এবছরের পাঠ্যসূচি, পরীক্ষা সব শেষ করতে চেষ্টা করেছি। সেই সময়ে এই রকম অরাজকতা সৃষ্টি করলে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আবারও ব্যাহত হবে। আমি আশা করি যে কোনো রাজনৈতিক সংগঠন দায়িত্বশীলতার সঙ্গে আমাদের নতুন প্রজন্ম, আগামী প্রজন্মের বিষয় ও স্বার্থকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।

তিনি বলেন, রাজনীতির মাঠে রাজনীতি থাকবে। রাজনীতি মানে অরাজকতা, ধ্বংসের নীলা নয়। সামনে নির্বাচন আসছে নির্বাচনে সবাই গণতান্ত্রিক ভাবে অংশগ্রহণ করুক। গণতান্ত্রিকভাবে নির্বাচনে অংশগ্রহণ করাই একমাত্র এসব প্রশ্নের মীমাংসা করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com