ঢাকা, , ,
ঢাকা, , ,

প্রধানমন্ত্রীর প্রতি শ্রমিকনেতাদের কৃতজ্ঞতা

রংপুর জিলা স্কুল মাঠের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্যামপুর চিনিকল পুনরায় চালুর আশ্বাস দেওয়ায় সরকারপ্রধানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

শ্যামপুর সুগার মিলস এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, শ্যামপুর সুগার মিল পুনরায় চালু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার আমাদেরকে আনন্দিত করেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আওয়ামী লীগের নেতৃবৃন্দের পাশাপাশি জেলা প্রশাসক মহোদয় এই গুরুত্বপূর্ণ বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করায় ধন্যবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামপুর সুগার মিলস এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আকতারুল বাদশা, আখচাষি সমিতির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগর, সাবেক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাজান সরকার ডাবলুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, বুধবার (২ আগস্ট) রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় সমাবেশে বন্ধ হওয়া সুগার মিল যেন পুনরায় চালু হয়, সে ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com