ঢাকা, , ,
ঢাকা, , ,

মাত্র একটি ছবি দিয়েই তৈরি করে ফেলুন ভিডিও, জেনে নিন ট্রিকস

বর্তমান পৃথিবীকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। যা একদিন মানুষের কার্যক্রমকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন অনেকেই। গেজেট থেকে শুরু করে স্মার্টফোন, বিভিন্ন অ্যাপ, সবকিছুতেই এআই ব্যবহার করা হচ্ছে। এটি ব্যবহারের একটা বিশেষ কারণও আছে। যে কোনো কাজকেই অনেক সহজ করে দেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি রচনা লিখতে পারে, চাকরির বা ছুটির আবেদন করতে পারে, যেকোনো রিপোর্ট তৈরি করতে পারে, এমনকি গান ও কবিতাও লিখতে পারে। দারুণ না বিষয়টা?

স্মার্টফোনের মধ্যে মানুষ সবচেয়ে বেশি কি ব্যবহার করে? এ প্রশ্নে সবার আগেই উত্তর আসবে ক্যামেরা। এআই-এর কল্যাণে এখন ক্যামেরাতেও এসেছে বিশেষ ফিচার। যার ফলে বদলে গেছে সবকিছু। যেমন এর মাধ্যমে আপনি চাইলেই একটি ছবি দিয়ে ভিডিও তৈরি করে নিতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক এ সম্পর্কে বেশ কিছু ট্রিকস!

অনেক সময় ছবি দিয়ে ভিডিও তৈরি গিয়ে দেখা যায়, যে পরিমাণের ছবি থাকা দরকার সে পরিমাণের ছবি নেই। ফলে ভিডিওটি আর করে ওঠা হয় না। তবে এবার এ সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। ধরুন- আপনি নিজের একটি ছবি ক্লিক করেছেন। এআই-এর সাহায্যে আপনার ভিডিও তৈরি হয়ে যাবে। যার মধ্যে আপনি নিজেকে চলমান অবস্থায় দেখতে পাবেন। আপনি যদি সমুদ্রের ছবি ক্লিক করে থাকেন, তাহলে ভিডিওতে ঢেউ উঠতে দেখা যাবে। এর মাধ্যমে এসব কিছুই সম্ভব। তবে তার জন্য আপনাকে একটু কষ্ট করে একটি ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে মাত্র ৬টি ধাপ অনুসরণ করে বানিয়ে ফেলতে পারবেন একটি ভিডিও।

যেভাবে কোনো ছবিকে ভিডিওতে পরিণত করবেন

প্রথমে যে ছবিটির ভিডিও তৈরি করতে চান, সেটি বেছে নেবেন। তারপরে গুগলে Gapp.runwayml.com এ সার্চ দেবেন। এরপর ‘Gen 2: Image to Video’ অপশনটি সিলেক্ট করতে হবে। সেখান থেকে ছবিটি আপলোড করতে করে generate অপশনে ক্লিক করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর পেয়ে যাবেন একটি ৪ সেকেন্ডের ভিডিও। ব্যাস হয়ে গেল আপনার ছবি থেকে ভিডিও।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com