ঢাকা, , ,
ঢাকা, , ,

অধিনায়ক ঠিক করবেন পাপন, দু-এক দিনের মধ্যে ঘোষণা

গত ৩ আগস্ট বিসিবির সঙ্গে বৈঠক শেষে পাপনের বাসভবনের গ্যারেজে সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল। সেখানেই স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এই ওপেনার। বিশ্বকাপ আর এশিয়া কাপের আগ-মুহূর্তে এসে তামিমের এমন সিদ্ধান্তে কিছুটা হলেও বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সংকট নিরসনে আগামী দুয়েক-একদিনের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করার কথা জানাল বিসিবি। 

আজ (মঙ্গলবার) বিসিবির সভা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জালাল ইউনুস চৌধুরী। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘আপনারা জানেন যে, আজকে আমাদের একটা ইমার্জেন্সি মিটিং ছিল। ইমার্জেন্সি মিটিং ডাকার জন্য একটা কারণ ছিল সেটা ক্যাপ্টেন্সির ব্যাপারে। মূলত এশিয়া কাপের ক্যাপ্টেন নির্বাচনের কথা ছিল। আমরা আজকে বোর্ড সভায় বসেছিলাম। পরে বোর্ড থেকে আমরা সবাই মাননীয় বোর্ড সভাপতিকে অধিনায়ক নির্বাচন করার জন্য, ক্যাপ্টেন সিলেক্ট করার জন্য আমরা ওনাকে দায়িত্ব দিয়েছি।’

নতুন অধিনায়কের সম্ভাব্য তালিকায় আছেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস। তবে বিশ্বকাপ এবং এশিয়া কাপ বিবেচনায় সাকিবের অভিজ্ঞতাই ভরসা রাখতে পারে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এ প্রসঙ্গে জালাল বলেন, ‘তিনি (জালাল) এখন ভেবে-চিন্তে যে কয়জন সম্ভাব্য প্রার্থী আছে ক্যাপ্টেনসির জন্য তাদের সঙ্গে কথা বলে আমাদের জানাবেন। আমরা ফাইনাল করব। আশা করি, আমরা দিন দুই-তিনের মধ্যে, ১২ সেপ্টেম্বরের আগে আমাদের ডেডলাইন আছে, তার আগে আমরা ক্যাপ্টেন নির্বাচন করে আপনাদের জানিয়ে দেবো।’

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com