ঢাকা, , ,
ঢাকা, , ,

বিএডিসির জন্য কেনা হচ্ছে এক লাখ টন পটাশ সার

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) জন্য আলাদা-আলাদা লটে এক লাখ টন পটাশ সার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৯ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আমিন উল আহসান বিস্তারিত জানান।

তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ার কমার্শিয়াল করপোরেশন থেকে ৯ম লটে ৫০ হাজার মে. টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ১৭৩ কোটি ৭১ লাখ ৬৭ হাজার ৬২৫ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া, আলাদা আরেকটি প্রস্তাবে কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ার কমার্শিয়াল করপোরেশন থেকে ১০ম লটে ৫০ হাজার মে. টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ১৭৩ কোটি ৭১ লাখ ৬৭ হাজার ৬২৫ টাকায় আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com