ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে জাতীয় যুব দিবস অনুষ্ঠিত

পানছড়ি ,খাগড়াছড়ি প্রতিনিধি :
জেলার পানছড়ি উপজেলাতে জাতীয় যুব দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১৩ আগষ্ট ২০২৩ , রবিবার সকালে উপজলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে ইপসার সুখী জীবন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার উষা মগ এর সভাপতিত্বে সভার অন্যান্যদের মধ্যে উপজেলা মৎস্য অফিসার প্রিয় কান্তি চাকমা, মহিলা বিষয়ক অফিসার মনিকা বড়ুয়া , তথ্য আপা অন্তরা চাকমা ,সুখী জীবন প্রকল্পের সমন্বয়ক দীপিকা চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ ও যুবক ও যুব মহিলাগন উপস্থিত ছিলেন।

 

 

এ সময় বক্তারা আন্তর্জাতিক যুব দিবসের মূল উদ্দেশ্য সামাজিক,অর্থনৈতিক ও রাজনৈতিক ঘটনা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যুবদের অংশ গ্রহণ এবং মতামত বিষয়ক আলোচনা সহ বিশ্বব্যাপী যুব সমাজের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার দিন হিসেবে দিবসটি পালন করা হয়ে থাকে বলে অবহিত করেন।

 

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com