হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে পল্লবী থানা আওয়ামীলীগের প্রস্তুতি চলছে এবং সকালে ঢাকা ১৬ -আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহসহ ধানমন্ডিস্থ ৩২ নং সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আফাজউদ্দিন সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন -পল্লবী থানা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সালমা কামাল, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন রুনা, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব খলিলুর রহমান, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক দোলোয়ার হোসেন, আদর্শনগর প্লট মালিক সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা মো. বাচ্চু বেপারী, সুশীল সমাজের প্রতিনিধি ও এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার আমিনুল ইসলাস বুলু, শেখ কামাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামীলীগ নেতা হাজী আনোয়ার হোসেন রনি, মহানগর যুবলীগ নেতা সুলতান সরদার, ৫নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আলতাফ হোসেন, ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. খালেকুজ্জামান জীবন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম সেন্টু, ৫নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফয়জুন নেছা ইশারা প্রমুখ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবসে এক যৌথ বিবৃতিতে নেতারা বলেন- কিউবার অবিসংবাদিত নেতা ফিডেল ক্যাস্ট্রোর ঐতিহাসিক উক্তি স্মরণ করে বলেন, ফিডেল ক্যাস্ট্রো যথার্থই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হিমালয়ের সঙ্গে তুলনা করে বলেছিলেন, ‘আমি হিমালয়কে দেখিনি, তবে শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে এ মানুষটি ছিলেন হিমালয় সমান।’