ঢাকা, , ,
ঢাকা, , ,

২ ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরায়েল

তারা বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর এই অভিযান প্রায় এক ঘণ্টা ধরে চলেছে। এদিকে, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি বাহিনীর এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।

প্রায় এক দশক ধরে থমকে থাকা শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করার সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য সোমবার ফিলিস্তিনি, জর্ডান এবং মিসরীয় নেতারা এক বৈঠক করেছেন। সেখানকার শান্তি নষ্ট করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন তারা।

পশ্চিম তীরসহ অন্যান্য ভূখণ্ড নিয়ে ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এ নিয়ে গত কয়েক দশক ধরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে ফিলিস্তিনিরা। গত ১৫ মাস ধরে ইসরায়েলি অভিযান, ফিলিস্তিনিদের সড়কে আক্রমণ এবং ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় পরিস্থিতি আরও সহিংস হয়ে উঠছে।

১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর দখলে নেয় ইসরায়েল। ফিলিস্তিনিরা এই উপত্যকাকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের মূল কেন্দ্র হিসেবে গঠনের আশা করছে। কিন্তু দখলের পর থেকে ইসরায়েল ওই অঞ্চলটিতে ইহুদি বসতি স্থাপন করেছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com