ঢাকা, , ,
ঢাকা, , ,

মিরসরাইয়ে গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
মিরসরাইয়ে গাছে উঠার সময় পড়ে গিয়ে মোহাম্মদ ইব্রাহিম (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

২২ আগষ্ট ২০২৩ মঙ্গলবার বিকেলে উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। ইব্রাহিম ওই এলাকার জসীম উদ্দিনের পুত্র এবং মস্তাননগর উসমানিয়া তালিমুল কুরআন মাদরাসার ৪র্থ শ্রেণীর ছাত্র ছিলেন।

 

স্থানীয় মেহেদী হাসান ইমন জানান, মঙ্গলবার বিকেলে গাছে উঠতে গিয়ে নিচে পড়ে যায় ইব্রাহিম। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ইব্রাহিম বুকে ব্যাথা অনুভব করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টায় তার মৃত্যু হয়। বুধবার সকালে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলা উদ্দিন বলেন, গাছে উঠতে গিয়ে পড়ে ইব্রাহিম নামে এক শিক্ষার্থীর মৃত্যু খুবই মর্মান্তিত ঘটনা। বুধবার সকালে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com