ঢাকা, , ,
ঢাকা, , ,

মেঘনায় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে সমাবেশ

মেঘনা , কুমিল্লা প্রতিনিধি :
জেলার মেঘনা উপজেলায় ১ দফা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

২৬ আগষ্ট ২০২৩ , শনিবার বিকালে উপজেলার রাধানগর ইউনিয়ন বিএনপি – র আয়োজনে বালুর মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

মেঘনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. জালাল আহমেদ জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ অ্যাড. সেলিম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

 

অন্যান্যদের মধ্যে আওলাদ হোসেন, রাসেল মোল্লা, ইউসূফ মোল্লা, শহিদুল্লাহ, জাহাঙ্গীর ভূঁইয়া, মো. সেলিম, শাখাওয়াত হোসেন (মেম্বার), মোহাম্মদ মিয়া ও রফিক মিয়া প্রমুখ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপিস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা , দেশনেত্রী খালেদা জিয়াকে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার দিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি এবং তাকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার দাবি করেন। পাশাপাশি কারাবন্দি সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com