ঢাকা, , ,
ঢাকা, , ,

রাবিপ্রবিতে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে ও বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আলোকে “অংশীজনের সভা” অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি :
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার আলোকে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আলোকে “অংশীজনের সভা” মঙ্গলবার ১২ সেপ্টেম্বর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

 

 

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার প্রধান অতিথি হিসেবে এ সভায় উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা এবং রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ উপস্থিত ছিলেন । এছাড়া সভায় রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

 

সভায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয়ের মান ও দক্ষতার বৃদ্ধির লক্ষ্যে মতামত তুলে ধরেন।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সেলিনা আখতার বলেন, উন্নত-সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় বিনির্মাণে সবাই স্বচ্ছতাভাবে দায়িত্ব পালন করলে এই স্বপ্ন পূরণ করা সম্ভব। তিনি আরও বলেন, সুশাসন ও মানসম্মত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ে যে বিভিন্ন সংকট রয়েছে তা অচিরেই কাটিয়ে উঠার আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের এপিএ বিকল্প ফোকাল পয়েন্ট ও সহকারী কম্পিউটার প্রোগ্রামার জনাব শাহেদ আনোয়ার।

 

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com