ঢাকা, , ,
ঢাকা, , ,

কাপ্তাই লেকে পানি বৃদ্ধিতে খুলে দেওয়া হলো স্পীলওয়ের ১৬ টি গেইট

স্টাফ রিপোর্টার ,রাঙ্গামাটি :
গত কয়েকদিনের অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটির নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। হ্রদের পানির ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ( কপাবিকে) ১৬টি গেইটে ৬ ইঞ্চি করে পানি নিষ্কাশন শুরু হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।

 

 

১৫ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কপাবিকে’র ১৬ টি গেইট একযোগে খুলে দেওয়া হয়েছে বলে জানান, কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।

 

 

তিনি  বলেন, উজান হতে নেমে আসা পাহাড়ী ঢলে কাপ্তাই লেকের পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৭.৫৪ ফুট মীন সি লেভেল (এমএসএল)। যা রুলকার্ভ হতে ছয় ফুট উপরে। ফলে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে পাানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি গেইট ৬ ইঞ্চি খুলে দিয়ে পানি ছেড়ে দিয়েছি। প্রতি সেকেন্ডে এই গেইট দিয়ে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হয়ে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। তবে কাপ্তাই লেকে সর্বোচ্চ পানির ধারন ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

 

তিনি  জানান কেন্দ্রের ৫ টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন এর জন্য প্রতি সেকেন্ড আরোও ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।

 

প্রসঙ্গত: রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রে ৫ টি ইউনিট হতে সর্বমোট ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা জাতীয় গ্রীডে সঞ্চালন করা হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com