ঢাকা, , ,
ঢাকা, , ,

সাইবার সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের আপত্তি থাকা ধারায় আমূল পরিবর্তন আনা হয়েছে ; আইনমন্ত্রী

আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, ‘সাইবার সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিক দের আপত্তি থাকা ধারায় আমূল পরিবর্তন আনা হয়েছে। চারটি বিষয় বাদে বাকিগুলো বিনা পরোয়ানায় কাউকে গেপ্তারেরও সুযোগ নেই। কিন্তু এই অ্যাক্ট নিয়ে অপব্যাখা দেওয়া হচ্ছে।

 

 

১৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে মন্ত্রী আখাউড়ায় আসেন।বৃহস্পতিবার সংসদে পাস হওয়া সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া হওয়া বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী।

 

 

দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত বর্ধিত সভায় আইনমন্ত্রী তাঁর বক্তব্যে শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কায় ভোট চান। ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে বলে তিনি জানান।

 

আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী, মনির হোসেন বাবুল, সেলিম ভূঁইয়া, দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জালাল হোসেন প্রমুখ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।

 

আইনমন্ত্রী বিকালে কসবায় একটি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসাবে ছিলেন বলে জানা যায়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com