ঢাকা, , ,
ঢাকা, , ,

মেঘনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

মেঘনা , কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

 

২২ সেপ্টেম্বর, ২০২৩ , শুক্রবার বিকেলে মাসুরুল হক সরকার এর সঞ্চালনায় মেঘনা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার মানিকারচর বাজার আম্বিয়া সুপার মার্কেট’র দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়।

 

মেঘনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ অ্যাড. সেলিম ভূঁইয়া।

 

অপরাপর ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি’র অতিরিক্ত মহাসচিব মো.জাকির হোসেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মো. মনির হোসেন (মারুফ), মানিকারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সভাপতি মো. জহিরুল ইসলাম, মেঘনা উপজেলার বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হজরত আলী, মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, মেঘনা উপজেলা ছাত্রদলের সাবেক সহ-ইয়া, মেঘনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন প্রমুখ।

এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাসুম।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com