ঢাকা, , ,
ঢাকা, , ,

রামগড়ে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামী ১৩ বছর পর আটক

রামগড় ,খাগড়াছড়ি প্রতিনিধি :
ফেনী জেলার সদর থানাধীন লস্করহাট এলাকায় বিশেষ অভিযানে আবুল বশর নামে ৩ মামলার ১৩ বছরের পলাতক সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত এক আসামিকে আটক করেছে রামগড় থানা পুলিশ।

 

২৩ সেপ্টেম্বর ২০২৩ শনিবার রাত ২টার পর ফেনী মডেল থানার সহযোগিতায় আসামীকে আটক করা হয়।আটককৃত আসামি মোঃ আবুল বশর (৪৫) খাগড়াছড়ির রামগড় উপজেলার বাগানটিলা এলাকার বাসিন্দা মৃত সুলতান আহাম্মেদের ছেলে।

 

 

সুত্র জানায়, আটককৃত আবুল বশর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন ধারার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি। সাজা এড়াতে তিনি দীর্ঘ ১৩ বছর ফেনী জেলার সদর থানাধীন লস্করহাট এলাকায় ছদ্মবেশে বসবাস করে আসছিলেন।

 

রামগড় থানার এস আই মো. সামছুল আমিন জানান, প্রযুক্তির সহযোগিতায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি আবুল বশরকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com