ঢাকা, , ,
ঢাকা, , ,

রাঙ্গামাটিতে আওয়ামীলীগের তৃণমূল প্রতিনিধি সন্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি :
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন একটি স্বাধীন দেশের জন্য নতুন করে মার্কিন ভিসা নীতি প্রণয়ন করা কখনো সম্মান যোগ্য নয়। কার স্বার্থে বাংলাদেশের মানুষকে অপমানিত করা হলো তা বোধগম্য নয়। তিনি বলেন এ ভিসা নীতির অন্তরালে যদি কোন ষড়যন্ত্র, কোন দুরভিসন্ধি থাকে তাহলে বাংলাদেশের জনগন তা হতে দেবে না।

 

রাঙ্গামাটির আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আজ রবিবার আওয়ামী লীগের তৃনমূল প্রতিনিধি সন্মেলনে মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন।

 

সভার শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

রাঙ্গামাটির ক্ষুদ্র নৃ গোষ্টির ইনিস্টিউট প্রাঙ্গনে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাতব্বরের সঞ্চালনায় জেলা সভাপতি দীপংকর তালুকদার এমপি-র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সন্মেলন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন, ওয়াসিকা আয়শা খান এমপি সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

সন্মেলনে তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ রাঙ্গামাটি পার্বত্য আসনে বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদারকে পুনরায় মনোনয়ন দেয়ার দাবী জানানো হয়। দলীয় প্রার্থী দীপংকর তালুকদার এর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়ে রাঙ্গামাটি আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন রাঙ্গামাটিতে দীপংকর তালুকদারের কোন বিকল্প নেই । পাহাড়ে ৪ টি সশস্ত্র সন্ত্রাসী দলের অস্তিত্ব রয়েছে উল্লেখ করে তৃণমূল নেতৃবৃন্দ বলেন, রাঙ্গামাটিতে সুষ্ঠ নির্বাচনের প্রধান অন্তরায় পাহাড়ের এ সব অবৈধ অস্ত্র ধারী, সন্ত্রাসী। তাই নির্বাচনের আগেই পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু করার দাবী জানান নেতাকর্মীরা।

 

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি, বিদেশিদের বক্তব্য এবং বিএনপি জামাতের সরকার বিরোধী আন্দোলনের নামে নির্বাচন বানচালের যে কোন ষড়যন্ত্র নস্যাৎ করতে আওয়ামী লীগের তৃনমূল নেতাকমীদের প্রস্তুুত থাকার জন্য আহবান জানানো হয়।

 

সভায় রাঙ্গামাটির আওয়ামী লীগের প্রায় কয়েক  হাজার দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি , জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এতে অংশ নেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com