ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পানছড়ি, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার পানছড়িতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে পৃথক পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোমিন ও সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

এতে ইউপি চেয়ারম্যান আহির উদ্দিন, ওবায়দুল হক আবাদ, উপজেলা যুবলীগের সভাপতি আল আমিন, ছাত্র লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সুজন সহ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।


অপর দিকে লতিবান ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে রুখ্যাং হোটেলের হলরুমে শান্তি বিকাশ চাকমার সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সমির দত্ত চাকমা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।  এসময় পানছড়ি মহিলা কলেজ’র অধ্যক্ষ নিউটন চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্ধেশ্বর চাকমা, স্থানীয় কার্বারী বরেন্দ্র লাল ত্রিপুরা ও সুনয়ন চাকমা কার্বারী সহ স্থানীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

 

 

আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের জন্য, এদেশের মানুষের জন্য যা কিছু করেছে তা এদেশের মানুষ কখনো ভুলবে না। সারাদেশের ন্যায় পার্বত্যাঞ্চলে প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোয়া লেগেছে। এখন পাবর্ত্য জেলা গুলো অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে। বর্তমানেও বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে। উন্নয়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে প্রধান মন্ত্রীর জন্মদিন উপলক্ষে জনগণের কাছে উপহার হিসাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com