ঢাকা, , ,
ঢাকা, , ,

লাকসামে সুন্নী জামায়াতের জশনে জুলুছ অনুষ্ঠিত

লাকসাম ,কুমিল্লা প্রতিনিধি :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে লাকসামে জশনে জুলুছ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি আলহাজ্ব মীর মো. আবু বাকারের সভাপতিত্বে জশনে জুলুছে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ দীবার শরীফের হযরত মাওলানা সৈয়দ মো. আলমগীর শাহ মুজাদ্দেদী।

 

এতে অন‍্যন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কান্দিরপাড় বাগিচাপুর দরবার শরীফের পীর হযরত মাওলানা সাইফুল ইসলাম আল-কাদেরী, বারাকাতবাগ দরবার শরীফের পীর মাওলানা আবদুল করিম, তিলিপ দরবার শরীফের পীর মাওলানা নিজাম উদ্দিন আজাদী, কাটালিয়া আলতাফিয়া দরবার শরিফের পীর মুফতি মাওলানা জাকির হোসেন, মোহনপুর দরবার শরীফের পীর মাওলানা হাবিবুর রহমান, কান্দিরপাড় বাগিছাপুর গফুরিয়া দরবার শরীফের পীর মাওলানা কুতুবউদ্দিন মুরছালিন, ইসলামিক আলোচক অধ্যাপক মাওলানা আনোয়ার হোসেন সিরাজী, মাওলানা নুরুল ইসলাম জেহাদী, মাষ্টার মাহবুবুর রহমান, অধ্যাপক মাওলানা আবদুল হাকিম, হাফেজ আবুল কাশেম ভূইয়া, হাফেজ আবু তাহের, সাইফুল ইসলাম ভূইয়া, আলহাজ্ব আবদুল ওয়াদুদ, মাওলানা মোঃ জহিরুল ইসলাম, হাফেজ মোঃ. আলাউদ্দিন মো. মহিউদ্দিন, আবুল কাশেম আবেদী, মো. মারুফ হোসেন মিলন, খায়রুল আলম শিপন।

 

জশনে জুলুছ মিছিলটি শহরের উত্তর পশ্চিমগাঁও পেয়ারাপুর কেন্দ্রীয় মসজিদ মাঠ থেকে বের হয়ে লাকসাম বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের পশ্চিমগাঁও গাজী শোহেদা ইয়ামেনী (রহঃ) দরগাহ কমপ্লেক্সে জিয়ারত ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com