ঢাকা, , ,
ঢাকা, , ,

সড়ক বিভাজকে হাইচ গাড়ির ধাক্কা ; পুলিশ কর্মকর্তা নিহত, আহত ৭

মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় সড়ক বিভাজকের সাথে ধাক্কা লেগে একটি হাইচ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদ ইকবাল (৪৬) নামে এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা জাহিদ ইকবালের পরিবারের সদস্যরাও। পরিবার নিয়ে ভ্রমণের জন্য ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন সবাই। হাইওয়ে পুলিশের ধারণা চালকের চোখে ঘুম থাকার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

 

এসময় আহত হয়েছেন জাহিদ ইকবালের স্ত্রী নার্গিস আক্তার (৩৫), বোন নাছরিন আক্তার, বাগিনা আশুয়াত, ছিয়াম, বাগনি আহিয়াত সহ কয়েকজন। আহতদের উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থান্তান্তর করা হয়েছে।

জাহিদ ইকবাল সর্বশেষ ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল থানার অফিসার ইনচার্জের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশের লাইনে সংযুক্ত ছিলেন।

 

সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন রাশেদ বলেন, জাহিদ ইকবালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। অতিরিক্ত রক্তক্ষরণ ও আঘাত জনিত কারণে তার মৃত্যু হয়েছে। এঘটনায় আরো ৫ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত নার্গিস আক্তারের মাথায় আঘাত বেশী লেগেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চমেক স্থানান্তর করা হয়েছে।

 

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, মহাসড়কের নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় চট্টগ্রামমুখী অংশে একটি হাইচ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যায়। পরে ওই হাইচ গাড়িটি সড়কে পড়ে থাকলে পেছন থেকে আরেকটি প্রাইভেট কার গাড়ি তাতে ধাক্কা দেয়। এতে হাইসে থাকা পুলিশ কর্মকর্তা জাহিদ ইকবাল ঘটনাস্থলেই নিহত হন।

 

 

হাইচ গাড়িটিতে ড্রাইভার সহ ৮ জন ছিলো। পরিবার নিয়ে ভ্রমণের জন্য ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন পুলিশ কর্মকর্তা জাহিদ ইকবাল। আহতদের সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থান্তান্তর করা হয়েছে। হাইস গাড়ির চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com