ঢাকা, , ,
ঢাকা, , ,

আন্তর্জাতিক ভাবে দেশকে ধ্বংস করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে – স্থানীয় সরকার মন্ত্রী

স্টাফ রিপোর্টার, কুমিল্লা :
আন্তর্জাতিক ভাবে দেশকে ধ্বংস করার জন্য একটি চক্র উঠে পড়ে লেগেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছি। ওনার নেতৃত্বে দেশ উন্নত হচ্ছে। এখন আন্তর্জাতিক নেতারা আমাদের প্রধানমন্ত্রীকে সমর্থন করছে। কুমিল্লার দেবিদ্বারে ‘শ্রীমৎ আচার্য নন্দ গোস্বামী’র নবনির্মিত মন্দিরের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এম.পি এসব কথা বলেন।

 

২৯ সেপ্টেম্বর ২০২৩ , শুক্রবার বিকেলে উপজেলার মোহনপুর গাদিসাইর এলাকায় উদ্বোধন ও সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন শ্রী প্রদীপ নন্দী।

 

উদ্ধোধন কালে দিনাজপুর-১ আসনের শ্রী মনোরঞ্জন শীল এমপি , চান্দিনার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি , দেবিদ্বারের রাজী মোহাম্মদ ফখরুল এমপি ,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব, শ্রী মনিন্দ্র কিশোর মজুমদার, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দেবিদ্বার মেয়র সাইফুল ইসলাম শামীম, তপন বখশী উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এম.পি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়েছে। যেখানে হিন্দু, মুসলমান ও বৌদ্ধ জাতি ধর্ম – বর্ণ সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করেছেন। জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে সব ধর্মের মানুষের জন্য সমান সুযোগ সুবিধা দিয়েছে ন। এজন্য মুসলমান দেশের নাগরিক যেমন সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিক অন্যন্য ধর্মালম্বীরাও একই রকম সুযোগ সুবিধা পাচ্ছে। বাংলাদেশে ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি হয়না যার যার ধর্ম সে সে পালন করে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com