ঢাকা, , ,
ঢাকা, , ,

ফটিকছড়িতে বজ্রপাতে মহিলার মৃত্যু

ফটিকছড়ি , চট্টগ্রাম প্রতিনিধি:
ফটিকছড়ির কাঞ্চন নগরে বজ্রপাতে মমতাজ বেগম (৫৫) এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

১ অক্টোবর ২০২৩ , রবিবার বিকালে ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ঐ এলাকার মৃত আবুল কালামের স্ত্রী।

 

জানা যায়, রবিবার বিকালে বসত বাড়ির পাশের বিলে গৃহস্থালির কাজ করছিল মমতাজ বেগম। এসময় প্রচন্ড শব্দে বজ্রপাত হলে তাতে ঝলসে যান তিনি।

আহত মমতাজকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com