ঢাকা, , ,
ঢাকা, , ,

রামগড়ে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

 রামগড়, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছ রামগড় থানা পুলিশ।

২ অক্টোবর ২০২৩, সোমবার সকালে রামগড় উপজেলার বনবিথী ও যৌথখামার এলাকার মধ্যবর্তী রামগড়-জালিয়াপাড়া সড়কের ডান পাশে সড়কের উপর থেকে মধ্যবয়সী অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

 

জানা গেছে, সোমবার সকাল ৭টার দিকে সড়কটিতে এক অজ্ঞাতনামার লাশ দেখতে পেয়ে পথচারীরা থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল পরীক্ষা করে লাশটি উদ্ধার করে। তবে লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

 

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি অজ্ঞাতনামা এক ভারসাম্যহীন ব্যক্তির। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com