ঢাকা, , ,
ঢাকা, , ,

মানিকছড়ি অটোরিক্সা ও সিএনজি চালক  সমিতির আর্থিক সহয়তা প্রদান

 মানিকছড়ি , খাগড়াছড়ি প্রতিনিধি :
ঋণগ্রস্ত ও আর্থিক অভাব অনটনে হতাশাগ্রস্ত হয়ে গত ৩রা সেপ্টেম্বর ২০২৩ আত্মহত্যা করা জেলার মানিকছড়ি উপজেলার তালতলা এলাকার বাসিন্দা অটোরিকশা চালক আমিনুল ইসলামের পরিবারের পাশে দাড়িয়েছে মানিকছড়ি উপজেলা অটো রিক্সা ও সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেড।

 

৩রা অক্টোবর ২০২৩ মঙ্গলবার বিকালে নিহত আমিনুল ইসলামের স্ত্রীর হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

 

সংগঠনের সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অন্যান্যদের মধ্যে সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাহার মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন ও উপজেলা অটোরিকশা, টেম্পু ও মানিন্দ্র মালিক সমিতির সভাপতি মো. ইয়াছিন মিয়া উপস্থিত ছিলেন।

 

 

 সংগঠনের এমন উদ্যোগের প্রশংসা করে বক্তারা বলেন, আপনারা খুবই মহৎ উদ্যোগ নিয়েছেন। এই সংগঠনের সদস্যরা পরিশ্রম করে সংসার চালায়। সংগঠনের কেউ যদি আর্থিক সংকট কিংবা সমস্যায় ভোগে আপনারা সম্মিলিত ভাবে ঐ ব্যক্তিকে সহযোগিতা করবেন। কাউকে যেন ঋণগ্রস্ত বা হতাশা গ্রস্ত হয়ে আত্মহত্যা করতে না হয়। অসচ্ছল চালকদের সহযোগিতায় ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এধারা অব্যাহত থাকবে বলে সংগঠনের দায়িত্বশীলরা জানান।

 

এ সময় মানিকছড়ি উপজেলা অটো রিক্সা ও সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেড শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com