ঢাকা, , ,
ঢাকা, , ,

শিবগঞ্জে ৩ জমজ শিশুর পরিবার পেল পোশাক- খাদ্যসামগ্রী

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ জমজ শিশুর পরিবারকে চাল, ডাল, দুধ, কলা ও আপেলসহ প্রায় দশ প্রকার খাদ্যসামগ্রী ও পোশাক প্রদান করা হয়েছে।

 

বুধবার সকালে উপজেলা রোগী কল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে ওই পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী ও পোশাক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত।

 

এ সময় তিনি বলেন, অসহায় ৩ জমজ শিশু পুষ্টিহীনতায় ভুগছিল। খবর পেয়ে তার পরিবারের হাতে সাধ্যমত সহযোগিতা করা হয়েছে। আগামীতেও ওই পরিবারের পাশে থাকবে উপজেলা প্রশাসন।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজাসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও অভিভাবক।

 

সুবিধাভোগী শিশুরা হল- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবদুল মামুন ও নায়েমা খাতুন দম্পতির ছেলে নাফিজ হুসাইন, নাফিস ইকবাল ও নাবিল উদ্দিন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com